শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১১:৪৬ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

সাংবাদিক ছাঁটাই, বেতন হ্রাস, বাধ্যতামূলক ছুটিতে ডিইউজের গভীর উদ্বেগ ।

logoআলমগীর কবীরশনিবার, ২৭ জুন ২০২০, দুপুর ৪:২ সময় 0736
সাংবাদিক ছাঁটাই, বেতন হ্রাস, বাধ্যতামূলক ছুটিতে ডিইউজের গভীর উদ্বেগ

সাংবাদিক ছাঁটাই, বেতন হ্রাস, বাধ্যতামূলক ছুটিতে ডিইউজের গভীর উদ্বেগ

আলমগীর কবীর
করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক ছাঁটাই, বিনা বেতনে বাধ্যতামূলক ছুটি ও বেআইনী ভাবে বেতন হ্রাসের পাঁয়তারা চালাচ্ছে কয়েকটি প্রতিষ্ঠান। কোনও ধরনের ঘোষণা ছাড়া দ্যা ইন্ডিপেন্ডেন্টসহ কয়েকটি পত্রিকার প্রিন্ট ভার্সন বন্ধ করে দেওয়া হয়েছে। কালের কন্ঠে গণছাটাই চলছে, নিউ নেশান, এশিয়ান এইজ, মানবজমিন পত্রিকায় বেতন হ্রাসসহ ছাঁটাই, বাধ্যতামূলক ছুটি পাঁয়তারা চলছে।
ঢাকার সংবাদমাধ্যমে এমন নৈরাজ্যকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।
 গত শুক্রবার (২৬ জুন, ২০২০) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনা পরিস্থিতির দোহাই দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক ছাঁটাই, বাধ্যতামূলক ছুটি প্রদান, বেতন হ্রাস, ঠিকা (চুক্তিভিত্তিক) সাংবাদিক নিয়োগের যে অনৈতিক আগুণে পা রাখছে, তাতে শুধু সংবাদমাধ্যমেই নয়, গোটা সমাজে অস্থিরতা ছড়িয়ে দেওয়া হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, জীবিকা ধংসের এ হীন ষড়যন্ত্র মূলত সমাজের অস্থিরতা তৈরির অপকৌশল। শিল্পে ও সমাজে অস্থিরতা তৈরির দায় মালিকেই নিতে হবে। জীবিকা রক্ষার প্রয়োজনে রক্ত দায়ে হলেও দাবি আদায়ে আরও কঠিন শপথ নিয়ে রাজপথে নামবে সাংবাদিকরা।ডিইউজে নেতৃবৃন্দ মনে করেন- বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের চাকুরি সুরক্ষাসহ গণমাধ্যম শিল্প রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। অবিলম্বে, সরকারের নেতৃত্বে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান ডিইউজে নেতারা।
নেতারা ক্ষোভ ও দু:খ প্রকাশ করে বিবৃতিতে বলেন, করোনাভাইরাসের মত ভয়ঙ্কর সংক্রমণ পরিস্থিতিতে সাংবাদিকরা কোনও ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়া কেবলমাত্র পেশাগত দায়িত্ববোধ, প্রাতিষ্ঠানিক সুনাম বৃদ্ধি ও সাধারণ মানুষের তথ্য চাহিদা পূরণের কথা ভেবে শত ঝুঁকির মধ্যেও মাস কাজ করছেন। অথচ, নানা অযুহাতে বিভিন্ন প্রতিষ্ঠান এই সব পেশাদার সাহসী সংবাদকর্মীদের বেতন কমিয়ে দেয়ার কিংবা বিনা বেতনে বাধ্যতামূলক ছুটি জারির অপতৎপরতা চালাচ্ছে।
ডিইউজে নেতারা হুসিয়ারি দিয়ে বলেন, গণমাধ্যম মালিকেরা তাদের হীন পাঁয়তারা অবিলম্বে বন্ধ না করলে প্রয়োজনে বৃহত্তর ঐক্য গড়ে অল্প সময়ের মধ্যে কঠিন কর্মসূচীর ডাক দেওয়া হবে। যা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না।

বিষয়- গণমাধ্যম, স্বাস্থ্য ও শিক্ষা, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর